Coconut Scrubber – নারকেল ছোবড়ার মাজুনি (৬ পিস প্যাক)
১০০% প্রাকৃতিক নারকেলের ছোবড়া দিয়ে তৈরি মাজুনি। পোড়া তেল চর্বি এক ঘষায় পরিষ্কার, পানি জমে না, গন্ধ ধরে না। কোনো প্লাস্টিক নেই, কোনো মাইক্রোপ্লাস্টিক নেই। ৬ পিস প্যাক। সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি, পণ্য হাতে পেয়ে টাকা দিন। ✅
No advance payment. Pay 790.00৳ in cash when it arrives.
Everything you need to know
Description
প্লাস্টিকের স্পঞ্জের দিন শেষ
সাধারণ প্লাস্টিকের স্পঞ্জে পানি জমে থাকে, জীবাণু বাড়ে, কয়েক সপ্তাহেই গন্ধ ধরে ছিঁড়ে যায়। আর ঘষার সময় মাইক্রোপ্লাস্টিক ছড়িয়ে খাবারের সাথে পেটে যায়। Coconut Scrubber এই সমস্যার প্রাকৃতিক সমাধান।
কেন Coconut Scrubber
- ১০০% প্রাকৃতিক নারকেলের ছোবড়া, জিরো প্লাস্টিক
- পোড়া তেল, চর্বি, লেগে থাকা মসলা এক ঘষায় পরিষ্কার
- ননস্টিক প্যানে দাগ ফেলে না
- পানি জমে না, তাই গন্ধ ও জীবাণু ধরে না
- এস শেপ ডিজাইন, হাতে ধরতে আরাম
- একেকটা টেকে সপ্তাহের পর সপ্তাহ, ৬ পিসে সারা বছর কভার
ব্যবহার
সাধারণ ডিশ সোপ দিয়ে ঘষুন, ধুয়ে ঝেড়ে রাখুন। ব্যস।
ডেলিভারি ও পেমেন্ট
সারা বাংলাদেশে হোম ডেলিভারি। ক্যাশ অন ডেলিভারি, পণ্য হাতে পেয়ে টাকা দিন। bKash, Nagad, Rocket-ও চলবে।
কোন বাসনে কোন মাজুনি ব্যবহার করবেন, জানতে পড়ুন: ননস্টিক প্যান পরিষ্কার করার সঠিক উপায়
সাধারণ প্রশ্ন
ননস্টিক প্যানে দাগ পড়বে?
না, নারকেলের ছোবড়া কোটিং আঁচড়ায় না। লম্বা টানে আলতো করে ঘষুন, জোরে গোল গোল না।
একটা মাজুনি কতদিন চলে?
ভারী ব্যবহারে ১-২ সপ্তাহ, হালকা ব্যবহারে আরও বেশি। ৬টার প্যাক একটা পরিবারের কয়েক মাস চলে যায়।
স্পাঞ্জের মতো গন্ধ হয়?
কম হয়। ছোবড়া দ্রুত শুকায় বলে জীবাণু ও গন্ধ কম জমে। ব্যবহারের পর পানি ঝরিয়ে শুকাতে দিন।
গুঁড়া ঝরে নাকি?
শুরুর দিকে সামান্য প্রাকৃতিক ফাইবার ঝরতে পারে, এটা ক্ষতিকর না। বেশি ঝরলে বদলে নিন।
স্টিল ও লোহার কড়াইয়ে চলবে?
হ্যাঁ, স্টিল, লোহা, কাচ, মাটির হাঁড়ি সবকিছুতে নিরাপদে ব্যবহার করা যায়।
Specifications
Delivery & returns
Cash on delivery, nationwide. Dhaka: 1-2 days. Outside Dhaka: 2-4 days. Not happy with it? Send it back within 3 days of delivery for a replacement or refund, no questions, no hassle.
ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে। ঢাকায় ১-২ দিন, ঢাকার বাইরে ২-৪ দিন। পছন্দ না হলে ডেলিভারির ৩ দিনের মধ্যে ফেরত দিন।
You may also like
Related products
-
Home & Kitchen
Faucet Filter Cotton Bags | Universal Anti Splash Tap Water Filter
450.00৳ – 1,190.00৳ Price range: 450.00৳ through 1,190.00৳ Select options This product has multiple variants. The options may be chosen on the product page






